আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী - The News Lion

আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী

 


দি নিউজ লায়ন;   গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ছিনতাই করার পরিকল্পনা নিয়েছিল ওই দুষ্কৃতী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । মঙ্গলবার গভীর রাতে ইংরেজবাজার থানার খাসিমারি এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  দ্রুতই দুষ্কৃতীর নাম সঞ্জয় ঘোষ তার বাড়ি মহদীপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকায়।


বুধবার ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জয় ঘোষের  বিরুদ্ধে এর আগেও একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে । অভিযুক্ত এবং তার সঙ্গে একটি টিম তারা খাশিমাড়ী এলাকার রাস্তায় জড়ো হওয়ার কথা ছিল ।কোন ছিনতাইয়ের ঘটনার তাদের উদ্দেশ্য ছিল। সংশ্লিষ্ট থানার পুলিশের একটি টিম ওই এলাকায় গিয়ে খাশিমাড়ী স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত সঞ্জয় ঘোষকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। পাশাপাশি ধৃতের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা , তা নিয়েও তদন্ত শুরু করা হয়েছে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.